• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নওগাঁয় জামায়াতের ৩১ নেতা-কর্মী কারাগারে

Hand Cupনওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে হরতাল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় আদালত স্থানীয় জামায়াতের আমিরসহ ৩১ নেতা-কর্মীকে জেলা কারাগারে পাঠিয়েছেন।

মঙ্গলবার বিকেলে ৪টায় নওগাঁর আমলী আদালত ২ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক জামায়াতের নেতা-কর্মীদের জামিনের আবেদন নাকচ করে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাড. ইউনুস আলী জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাপাহার উপজেলায় হরতাল চলাকালে জামায়াত-পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় জামায়াতের স্থানীয় আমির এরফান আলী, সেক্রেটারী সাদেকুল ইসলাম, নওগাঁ জেলা (পশ্চিম) জামায়াতের অর্থ সম্পাদক সাইদুর রহমানসহ ৫০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।

ওই মামলায় ৩৩ জন আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত এদের মধ্যে বেশি বয়সি দুইজন আসামির বয়স বিবেচনা করে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। বাকি ৩১ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বলে কোর্ট পরিদর্শক মকলেসুর রহমান নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ