• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

না’গঞ্জ-৫ উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

ECসিসিনিউজ : আসন্ন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। তিনি জানান, সাবেক এমপি এস এম আকরাম পেয়েছেন আনারস, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও প্রয়াত এমপি নাসিম ওসমানের ভাই সেলিম ওসমান পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মামুন সিরাজুল মজিদ পেয়েছেন চিংড়ি, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার পেয়েছেন দলীয় প্রতীক গামছা।
রিটার্নিং অফিসার জানান, সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি আগেই জানিয়ে দেয়া হয়েছে। তারা আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে এখনও আমরা আচরণবিধি লঙ্ঘনের কোন অভিযোগ পাইনি। নির্বাচনী এলাকায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বজায় রাখার জন্য আমরা বেশ কয়েকদিন আগে থেকেই কাজ করছি। বন্দর উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া তাদের কাজের প্রমাণ পলেও মনে করেন ইসির এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ