• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পেলেকে নতুন খোঁচা ম্যারাডোনার

Maradonaখেলাধুলা ডেস্ক: পেলের সাথে তার চিরকালীন তুলনা। বিতর্কও। তিনি দিয়েগো ম্যারাডোনা ২০১৪ বিশ্বকাপ শুরুর আগের দিনও সেই ভাবমূর্তিতে অমলিন। পেলের দেশের বিখ্যাত সংবাদপত্রে সাক্ষাৎকারে নিজের দেশ থেকে ম্যারাডোনার বিস্ফোরক মন্তব্য, ‘মেসি আর নেইমারের মধ্যে ঠিক ততটাই তফাত যতটা তফাত ম্যারাডোনা আর পেলের মধ্যে ছিল।’
পেলে বনাম ম্যারাডোনার মতোই সাম্প্রতিক বিশ্ব ফুটবলে মেসি আর নেইমারের মধ্যে তুলনা একটা বহুচর্চিত বিষয়। পেলের একটা মন্তব্য ‘মেসির খেলায় ব্রাজিলিয়ান স্টাইল বেশি’ ম্যারাডোনাকে মনে করিয়ে দিলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি ফুঁসে উঠে বলেছেন, ‘কী? ওকে বলো যাদুঘরে চলে যেতে। আসল কথা হল, লিও (মেসি) আমার চেয়েও বেশি আর্জেন্টিনিয়ান।’
আর নেইমার? ম্যারাডোনার এ বার জবাব, ‘নেইমার এখন ব্রাজিলে পেলে। ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় ছবি। তবে নেইমার যদি পেলে হয়, তা হলে মেসিও ম্যারাডোনা। তবে এখানেও আসল কথাটা হলো, ম্যারাডোনা আর পেলের মধ্যে যা তফাত ছিল, এখন মেসি আর নেইমারের মধ্যে সেই তফাত।’ স্পষ্ট বোঝাতে চেয়েছেন, তিনি পেলের চেয়ে বড় ফুটবলার ছিলেন।
চার বছর আগে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের কোচ থাকার সময় মেসিকে তিনি কিভাবে সামলেছেন জানাতে গিয়ে ম্যারাডোনা বলেছেন, ‘ওকে কিছু বলতেই যেতাম না। ও এতটাই বড় ফুটবলার যে, ম্যাচে কখন কি করা দরকার নিজেই বোঝে। ট্রেনিংয়ে সেটা দেখতাম। এটাই হলো কোচ-ফুটবলারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা। আমাদের এখনকার কোচ সাবেয়ার থেকে আমি এটুকুই কেবল প্রত্যাশা করি। বিলার্দো আর বিগ ওয়ান, মানে আমাদের আর্জেন্টিনা ফুটবলের প্রেসিডেন্টের মধ্যেও এই গুণটা দেখা যায়।’ এ বারের আর্জেন্টিনা দলের জন্য ম্যারাডোনার পরামর্শ সেটাই যেটা তিনি কোচ হিসেবে গত বিশ্বকাপে টিমের সামনে বলেছিলেন ‘যদি বিশ্বমানের পারফরম্যান্স দেখাতে না পারো, তা হলে বিশ্বকাপ খেলার কোনও মানে নেই। তোমাকে নিজের অস্তিত্ব মাঠে জাহির করতে হবে আর সব সময় বলের জন্য দৌঁড়তে হবে।’
কি মনে হচ্ছে, ব্রাজিল থেকে আর্জেন্টিনা কাপ নিয়ে যাবে? ম্যারাডোনার সাফ জবাব, ‘আর যদি সেটা ফাইনালেব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা ঘটাতে পারে, তা হলে আমার যৌন তৃপ্তি ঘটার মতোই অনুভূতি হবে!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ