লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা দোয়ানী মোড়ে ট্রাক চাপায় এক ৭ম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক বড়খাতার দোয়ানী মোড়ে বাইসাইকেলের পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে ইউসুফ আলী বাবু (১২) ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয় ও বাইসাইকেলে থাকা আমু (১২) গুরুতর আহত হয় পরে তাকে এলাকাবাসী হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক টি পালিয়ে যায়।
নিহত ইউসুফ আলী বাবু আরাজি ঠাংঝাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ঠাংঝাড়া গ্রামের মরতুজ আলীর পুত্র ও আহত আমু একই গ্রামের হাকিম আলীর পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়র হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।