• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেগমগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী বাসার মেম্বার নিহত

Bondukনোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পশ্চিমাঞ্চলের ত্রাস বাসার মেম্বার বাহিনীর প্রধান সন্ত্রাসী বাসার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেগমগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী দুর্ধর্ষ ক্যাডার বাসার মেম্বারকে শুক্রবার রাতে চট্টগ্রামের সিতাকুন্ড উপজেলার জলিল স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য উপজেলার চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়কের জুগিখালী এলাকায় গেলে বাসার বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বাসারের বিরুদ্ধে থানায় খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তার মৃত্যুতে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ ছিল এলাকার মানুষ। আলাইয়ারপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা জানলেও বাসার মেম্বার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

তবে বাসার মেম্বারকে গ্রেফতার বা ক্রসফায়ারের বিষয়টি জানতে শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াস শরিফ ও বেগমগঞ্জ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমানের মোবাইলে বার বার ফোন করলেও তারা ফোন ধরেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ