• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রেলওয়ের এসপি মোস্তফা কামাল কর্মস্থলে যোগ দিতে পারবেন না

S.Pসিসিনিউজ: আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে খালাসপ্রাপ্ত রেলওয়ের এসপি মোস্তফা কামাল চাকুরিতে যোগদান করতে পারবেন না।

রোববার হাইকোর্টের খালাসের বিরুদ্ধে করা আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।

রোববার আদালতে এসপি মোস্তফা কামালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। অপরদিকে এসএ পরিবহনের পক্ষে শুনানি করেন বিচারপতি টিএইচ খান।

গত ৪ জুন দুর্নীতির মামলায় বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন ও ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত সৈয়দপুর রেলওয়ে পুলিশের এসপি মোস্তফা কামালকে খালাস দেন হাইকোর্ট।

গত বছরের ১৯ ডিসেম্বর রেলওয়ে পুলিশের এসপি মোস্তফা কামালকে একটি দুর্নীতির মামলায় যাবজ্জীবন ও ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত।

এস এ পরিবহনের স্বত্ত্বাধিকারী সালাহ উদ্দিন আহমদকে অবৈধভাবে আটক করে ৫০ লাখ টাকা ঘুষ আদায়ের চেষ্টার অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলার রায়ে হবিগঞ্জের তৎকালীন এসপি মোস্তফা কামালকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

rising


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ