• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীতে সড়ক অবরোধ

oborodhনীলফামারী প্রতিনিধি: মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহর ও গ্রেফতারকৃত সাত শ্রমিককে নিঃর্শতে মুক্তির দাবিতে দুই ঘন্টা সড়ক অবরোধ করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইনিয়নের শ্রমিকরা। রোববার বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত নীলফামারী-সৈয়দপুর সড়কের কালীতলায় সড়ক অবরোধ করে রাখে। পরে দুপুর একটার দিকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার মেয়রের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী জানান, গত বছরের ১৯ এপ্রিল অটোরিক্স শ্রমিক আব্দুল জলিল বাদি হয়ে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাত শ্রমিকরে বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ঐ মামলায় ঐ সাত শ্রমিক নিম্ন আদালত থেকে জামিন নিয়ে গত ১১ জুন নীলফামারী চীফ জুডিশিয়াল ম্রাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে গ্রেফতারের নির্দেশ দিয়ে মামলাটি জেলা জজ আদালতে বদলী করেন। গতকাল রোববার শ্রমিকরা জজ আদালতে জামিনের আবেদন করলে আগামী ২৫ জুন শুনানীর দিন ধার্য্য করেন।
অবিলম্বে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, সড়ক অবরোধ না করে আদালতের বিষয় আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার জন্য শ্রমিকদের আহবান জানানো হলে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ