• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে হিজরা জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী।
এ সময় তিনি বলেন, হিজরা জনগোষ্ঠী পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে অবহেলিত জনগোষ্ঠী হিসেবে আমাদের সমাজে বসবাস করে আসছে। হিজরা সম্প্রদায় দয়ায় বা কারো করুণায় বেঁচে না। তাদেরকে দক্ষ এবং মানব সম্পদে রূপান্তর করতে পারলে তারা দেশের উন্নয়নের অংশীদার হতে পারে। ৫০ দিনব্যাপী যে প্রশিক্ষণ শুরু হচ্ছে আমাদের বিশ্বাস এতে তাদের ভাগ্য পরিবর্তন হবে।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আহসানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হামিদুল হক ও সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোঃ সামসুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রার) আবু বক্কর সিদ্দিক। এনজিওদের পক্ষে বক্তব্য রাখেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী, নীরা সংস্থার নির্বাহী পরিচালক এসকে সোহেল রানা ও পল্লী শ্রী’র শামসুন নাহার। হিজরাদের পক্ষে বক্তব্য রাখেন সাগর, মোঃ ফিরোজ, আশিফ, বাপ্পী, মোঃ আনিস প্রমুখ। সেমিনারে ৫০ জন হিজরা সম্প্রদায়ের সদস্য অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ