• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচনে ফেরা হলো না রাফিউর রাব্বির

Rabbiনারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নাগরিক আন্দোলনের নেতা রাফিউর রাব্বির রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাই কোর্ট।
শুনানি চলাকালে সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।
আদালতে রাব্বির পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মো. মুনীর শরীফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
আগামী ২৬ জুন এই নির্বাচন অনুষ্ঠিত ওই নির্বাচনে ফিরতে এর আগে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। সেটি খারিজ হওয়ার পর হাই কোর্টে আসেন।
খারিজ না করে কার্যতালিকা থেকে বাদ দেয়ায় অবশ্য হাই কোর্টের অন্য কোনো রিট বেঞ্চেও তার যাওয়ার সুযোগ রয়েছে।
আদালত থেকে বেরিয়ে রাব্বির আইনজীবী শরীফ সাংবাদিকদের বলেন, নির্বাচনী লড়াইয়ে ফিরতে আমরা ওই আদালতে রিট শুনানির জন্য গিয়েছিলাম। এক পর্যায়ে আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কোনো আদালতে যাওয়ার বিষয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর গত ১ জুন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ দুজনের প্রার্থিতা বাতিল করেন। রাব্বির পাশাপাশি অন্যজন হচ্ছেন- বিএনএফ নেতা হামিদুর রহমান খান ভাসানী।
রাব্বির মনোনয়ন বাতিলে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকও ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত কথা জানানো হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
পাশাপাশি প্রার্থী হিসেবে রাব্বির জমা দেয়া ১ শতাংশ ভোটারের তালিকার মধ্যে ১০ জনকে বাছাই করে তাদের কাছে সমর্থন দেয়ার কথা জানতে চাইলে দুইজন সমর্থনের কথা অস্বীকার করেছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি, যা ৫জুন খারিজ হয়ে যায়। পরে ৯ জুন হাই কোর্টে এসে রিট করেন তিনি।
মনোনয়নপত্র বাতিল হওয়ার পর রাব্বি দাবি করেন, প্রভাব খাটিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
হাই কোর্টেও আদেশ না পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দেখি কি করা যায়। আগে আইনজীবীর সাথে আলাপ করি।”
রাব্বিসহ দুজনের মনোনয়ন বাতিলের পর ২৬ জুন অনুষ্ঠেয় এ উপ-নির্বাচনে এখন বৈধ প্রার্থী ৬ জন।
এই নির্বাচনে বর্তমানে প্রতিদ্বন্দ্বিরা হলেন- জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য এস এম আকরাম, মোহাম্মদ মামুন সিরাজুল, কৃষক-শ্রমিক-জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও ইকবাল সিদ্দিকী।
কাউন্সিলর নজরুল ইসলামসহ সাত খুন নিয়ে আলোচনার মধ্যেই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমানের মৃত্যুতে শূন্য শহরের গুরুত্বপূর্ণ আসনটিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জবাসী।

নারায়ণগঞ্জ-৫ ওসমান পরিবারের আসন হিসেবেই স্থানীয়ভাবে পরিচিত। নাসিম ওসমান ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে জাতীয় পার্টির টিকিটে এই আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন।

নাসিম ও শামীমের বাবা একেএম সামসুজ্জোহা ১৯৭৩ সালে এই আসনেরই সংসদ সদস্য ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ