ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (চতুর্থ পর্যায়) প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নিয়ে ওরিয়েন্টেশন সোমবার ডিমলা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসের আয়োজনে ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শফিউর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডাঃ সুলতান মাহমুদ, গয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ ইবনে ফায়সাল মুন প্রমুখ বক্তব্য রাখেন।
নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ রোধ, স্যানিটেশন কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তর সারাদেশে প্রকল্পটি বাস্তবায়ন করছে।