• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর সংবাদ: কিশোরগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: মঙ্গলবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের কাচারী পাড়ায় পুকুরে ডুবে মিম আক্তার(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে গেলে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি মিমকে। পরে বাড়ির পাশ্ববর্তি পুকুরে তার লাশ পাওয়া যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে নিতাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহিন জানান, মিম সেখানকার ফারুক হোসেনের ছেলে।

ফেডারেশন সমন্বয় সভা অনুষ্ঠিত
ইউনিয়ন ফেডারেশনের সমন্বয় সভা মঙ্গলবার আরডিআরএস নীলফামারী চত্তরে অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালী করণ প্রকল্প’র(স্কোপ) আয়োজনে সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা ফেডারেশন সভাপতি ইসমাইল হোসেন।
স্কোপ প্রকল্পের সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, আরডিআরএস নীলফামারীর কর্মসুচী সমন্বয়কারী খ ম রাশেদুল আরেফিন, ফেডারেশন নেতা আমেনা বেগম, সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার জুলফিকার আলী বক্তব্য রাখেন।
২০১৩-২০১৪ অর্থ বছরে ফেডারেশনের অগ্রগতি, আয় ব্যয়ের হিসাব, নেতৃত্ব নির্বাচনসহ সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সওজ কর্মচারীদের কর্মবিরতি পালন
সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীদের শুণ্যপদে বহালসহ চার দফা দাবী বাস্তবায়নে সারাদেশের কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবারও নীলফামারীতে দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা।
সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সওজ নীলফামারী কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসুচী পালন করেন তারা।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ। এরআগে সওজ চত্তরে বিক্ষোভ মিছিল করেন তারা।
ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ জানান, গত ১১জুন থেকে শুরু হওয়া দুই ঘন্টা কর্মবিরতি ২৫জুন পর্যন্ত চলবে। ঘোষিত সময়ের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসুচী ঘোষনা করা হবে বলে জানান তিনি।

নেতৃত্ব বিকাশ ও দল পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
নেতৃত্ব বিকাশ ও দল পরিচালনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মসুচী শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। নীলফামারী শহরের একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে প্রশিক্ষণের আয়োজন করে গণ উন্নয়ন কেন্দ্র(জিইউকে)।
একীভুত শিক্ষা প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন র‌্যাম্প ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জয় চাঁদ কর্মকার এছাড়া সমাপনী অনুষ্ঠানে জিইউকে সমন্বয়কারী এসকে মামুন বক্তব্য রাখেন।
জিইউকে সুত্র জানায়, অবিভাবক নেতাদের নিয়ে কৌশল এবং এ্যাডভোকেসির মাধ্যমে প্রতিবন্ধি শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করণে প্রশিক্ষণ যথাযথ ভুমিকা রাখবে। দুই ব্যাচে জেলার ৫০জন অবিভাবক অংশ গ্রহণ করছে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ