• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডায়াবেটিসের ঝুঁকিতে যারা

baস্বাস্থ্য ডেস্ক: বংশে কি ডায়াবেটিসের ইতিহাস আছে? তাহলে আপনি, আপনার স্ত্রী এবং আপনার সন্তানেরা অর্থাৎ আপনিসহ আপনার পরিবারের সবাই ডায়াবেটিস ঝুঁকিতে আছেন। তাই এখনই সবাই নিকটস্থ ডায়াবেটিক সেন্টারে গিয়ে ডায়াবেটিস পরীক্ষা করান।

ডায়াবেটিসের ঝুঁকি

যাদের বংশে ডায়াবেটিস আছে। যাদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। (বিএমআই ২৫ কেজি/মি.২ এর বেশি)

যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো কাজ করেন না। যারা অতিমাত্রায় ফাস্টফুড বা কোমল পানীয় খান।

যাদের বয়স ৪০ বছরের বেশি। যাদের বেশি ওজনের (৪ কেজি বা ৯ পাউন্ডের বেশি) সন্তান প্রসবের ইতিহাস আছে।

যাদের আগে গর্ভধারণকালীন ডায়াবেটিস হয়েছে। যাদের উচ্চ রক্তচাপ (১৪০/৯০ মিলিমিটার অব মার্কারি) আছে।

যাদের রক্তে চর্বির মাত্রা বেশি। যারা মানসিক চাপে ভোগেন।

আপনার বয়স যদি ৪০-এর বেশি হয় অথবা উপরের কোনো এক বা একাধিক ঝুঁকির মধ্যে থাকেন তাহলে এখনই ডায়াবেটিস পরীক্ষা করান, রিপোর্ট নরমাল হলে প্রতি বছর একবার করে ডায়াবেটিস পরীক্ষা করান।

গর্ভধারণকালীন ডায়াবেটিসের ঝুঁকি

যাদের বয়স ২৫ বছরের বেশি। যাদের আগে মৃত বাচ্চা জন্মের, গর্ভপাত বা এবরসনের ইতিহাস আছে।

যাদের বংশে ডায়াবেটিস রোগী আছে। যারা ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করেন না ।

যাদের আগে গর্ভকালীন ডায়াবেটিস হয়েছে। যাদের বেশি ওজনের (৪ কেজি বা ৯ পাউন্ডের বেশি) সন্তান প্রসবের ইতিহাস আছে।

যাদের ওজন ও কোমরের পরিধি স্বাভাবিকের চেয়ে বেশি।

আপনি যদি গর্ভধারণ করেন এবং উপরের কোনো এক বা একাধিক ঝুঁকির মধ্যে থাকেন তাহলে গর্ভধারণের ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে অথবা তার আগেই ডায়াবেটিস পরীক্ষা করান, রিপোর্ট নরমাল হলে গর্ভধারণের ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে আবার ডায়াবেটিস পরীক্ষা করান। আর আপনি যদি উপরের কোনো ঝুঁকির মধ্যে না থাকেন তাহলেও গর্ভধারণের ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে ডায়াবেটিস পরীক্ষা করাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ