• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে তৃণমুল পর্যায়ে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ শীর্ষক কংগ্রেস

nilphamari Mapনীলফামারী প্রতিনিধি: তৃণমুল পর্যায়ে রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সুশীল সমাজের ভুমিকা শীর্ষক দিনব্যাপী জেলা পর্যায়ের কংগ্রেস বৃহস্পতিবার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সহযোগী টিম(ইউএসটি) নীলফামারীর আয়োজনে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এসএএম রফিকুন্নবী। আলোচক হিসেবে সদর উপজেলা নির্বাহী কর্মককর্তা মোঃ সাবেত আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নুরুন্নাহার বেগম, ইউএসটির সমন্বয়ক জোবাইদা নাজনীন এবং মহিলা পরিষদের সাধারণ সম্পাদক দৌলত জাহান ছবি বক্তব্য রাখেন । অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএসটির উপদেষ্টা এসএম তোজাম্মেল হক এছাড়া তৃণমুল পর্যায়ে নারীদের বিভিন্ন সমস্যা এবং সমাধান উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন জিইউপি সভাপতি রাহিমা বেগম ও সদস্য আকলিমা বেগম।
নারী নির্যাতন, বাল্য বিবাহ রোধ, সামাজিক ক্ষমতায়নে নারীদের ভুমিকাসহ রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের উপর আলোচনা করা হয় কংগ্রেসে। বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন দিন ব্যাপী কংগ্রেসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ