• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে জাগপা সভাপতি ব্যাপক গনসংযোগ

Sofiulদিনাজপুর প্রতিনিধি: ১৯ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের সুইহারীস্থ বায়তুল মামুর জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করে সদর উপজেলার ৩টি ইউনিয়নে দিনভর গনসংযোগ করেন। এ সময় তিনি চেহেলগাজী ইউনিয়ন পরিষদ মাঠে, রামডুবি, রানীগঞ্জ বাজারে পৃথক পথসভায় বক্তব্য রাখেন। এছাড়া তিনি এসব এলাকায় যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন লোকজনের সাথে কুশল বিনিময় করেন ও তাদের সাথে কথা বলেন। গনসংযোগকালে শফিউল আলম প্রধান বলেন, কৃতদাস হাসিনা সরকারের পৃথিবী ছোট হয়ে আসছে। স্বাধীনতা ও গনতন্ত্র রক্ষায় অগনিত শহীদের প্রতি ফোটা রক্তের জবাব জালিম শাহীকে দিতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনঅভূত্থানের প্রস্তুতি নিতে তিনি দিনাজপুরবাসীর প্রতি আহবান জানান।
পথসভা ও গনসংযোগের সময় তার সাথে ছিলেন জেলা জাগপা সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খোকন, যুব জাগপা সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী বুলেট, সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রাসেল জেলা জাগপা নেতা রেজাউল ইসলাম রেজা, মহিলা জাগপা নেত্রী শাহিনুর বেগম, যুবনেতা খুরশিদ আলম খুশি, জাগপা নেতা হোসেন আলী, আব্দুল মোমেন, আব্দুল কাইয়ূম, আমিনুল ইসলাম, মোঃ মিনার আলী, দুলাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ