• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মস্তিষ্কের ক্ষতি করে যে মিষ্টি

Healthস্বাস্থ্য ডেস্ক: অনেকের কাছে মিষ্টি খুবই প্রিয়। জেনে রাখা ভালো, আমরা যেসব মিষ্টি খাবার খাচ্ছি সেসব খাবারে মিষ্টির একটি বড় জোগান দেয় ফ্রুকটোজ। উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের ফল, মধু ইত্যাদিতে যে ধরনের চিনি থাকে সে চিনিকেই ফ্রুকটোজ বলা হয়।সাধারণত প্রক্রিয়াজাত হালকা পানীয়, সস, জুস, জেলি এবং শিশুদের খাবারে প্রচুর ফ্রুকটোজ ব্যবহার করা হয়। এসব খাবার শিশুসহ সবার পছন্দের হলেও একটু সতর্ক হতে পরামর্শ দিচ্ছেন গবেষকরা। তারা বলছেন, অতিরিক্ত ফ্রুকটোজসমৃদ্ধ খাবার দীর্ঘদিন খেলে মস্তিষ্কের ক্ষতি হতে পারে। স্মরণশক্তি কমে যেতে পারে।তবে ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খেলে এ ক্ষতি থেকে রেহাই পাওয়া যাবে।যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) গবেষকরা বলছেন, প্রক্রিয়াজাত করা খাবারে উচ্চমাত্রায় ফ্রুকটোজসযুক্ত কর্ন সিরাপ ব্যবহার করা হয়। সাধারণ চিনির তুলনায় এ সিরাপ ছয়গুণ বেশি মিষ্টি। এটিই আমাদের জন্য ক্ষতির কারণ। এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোমেজ পিনিলা বলেন, তৈরি করা খাবারের স্বাদ বাড়াতে উচ্চমাত্রার ফ্রুকটোজ মিশ্রিত সিরাপের ব্যবহার নিয়ে তারা উদ্বিগ্ন। এর আগে গবেষণায় জানা গেছে, ডায়াবেটিস, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া ও যকৃতের বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে ফ্রুকটোজ। এই প্রথম জানা গেল, এটি মস্তিষ্কেরও ক্ষতি করে। এ কারণে প্রক্রিয়াজাত বাইরের মিষ্টিজাতীয় খাবার খাওয়া কমিয়ে ঘরে তৈরি মিষ্টি খাবার খাওয়ার প্রতি জোর দেন গবেষকরা। তাই ফ্রুকটোজজাতীয় খাবার দীর্ঘদিন না খেয়ে কম খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ