• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে মাদক ব্যবসায়ী পরিবারকে উচ্ছেদে গণ দরখাস্ত

dinajpur_mapমাহবুবুল হক খান, দিনাজপুর: দিনাজপুর শহরের ঠোঙ্গাপট্টি মহল্লার মাদক ব্যবসায়ী পরিবরাকে ওই এলাকা হতে উচ্ছেদের জন্য এলাকার দুই শতাধিক মানুষ পুলিশ সুপার দিনাজপুর বরাবর গণ দরখাস্ত করেছেন। দিনাজপুর পৌরসভার মেয়র এবং ৯ জন কাউন্সিলর ওই দরখাস্তে সুপারিশ করেছেন। এদিকে এই নির্ভেজাল মাদক ব্যবসায়ী পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। তথ্যসূত্র পুলিশ সুপার বরাবর দেয়া গণদরখাস্ত, কোতয়ালী থানায় দায়ের করা জিডি এবং এজাহার।
অভিযোগ সূত্রে জানা যায়, ঠোঙ্গাপট্টি মহল্লার মোঃ মতিয়ার রহমানের স্ত্রী ফাতেমা বেগম এবং তাদের মেজ ছেলে মন্টিকে মাদকদ্রব্য বিক্রির সময় হাতে নাতে ধরে ফেলে ডিবি পুলিশ। কোতয়ালী থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়। আসামীদের লাগোয়া বাড়ির আরমান আলীর মেজ ছেলে বাদল ওই মামলার সাক্ষী হন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে আসামী পক্ষ। গত ৩ মে রাত আনুমানিক ৮টায় আরমান আলীর বোন তার মেয়েকে পাহাড়পুরস্থ বাড়ীতে পৌঁছে দেয়ার জন্য বের হন। এ সময়ে তার সাথে ছিলেন আরমান আলীর কন্যা স্বপ্না বেগম। তারা আসামীদের বাড়ীর কাছে একটি গলি রাস্তায় পৌঁছানো মাত্রই মতিয়ারের ছেলে মীম তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তাদের শালীনতাহানি করার এবং স্বপ্না বেগমের স্কুলগামী সন্তানকে গুম করার হুমকী দেয়। এ ব্যাপারে স্বপ্না বেগম কোতয়ালী থানায় একটি জিডি করেন। যার নং ১৯৩, তাং ০৪-০৫-১৪। ওই জিডি করার খবর পেয়ে আসামীপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১১-০৫-১৪ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে মতিয়ার রহমান, তার ছেলে মীম ও মন্টি আরো চার পাঁচজনকে সাথে নিয়ে স্বপ্না বেগমের বাড়ীতে অনুপ্রবেশ করে। তারা বাড়ীর লোকজনদের মারধর করে, স্বপ্না বেগমের শালীনতাহানি ঘটায় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। বর্তমানে মাদক ব্যবসায়ীরা স্বপ্নার পরিবারের লোকজনসহ এলাকার লোকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তাই এলাকাবাসী বাধ্য হয়ে মাদক ব্যবসায়ী পরিবারকে ওই এলাকা হতে উচ্ছেদের জন্য পুলিশ সুপার বরাবর গণ দরখাস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ