• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এরশাদের ‘থ্রি জে’ মিশন

Arsad-3সিসিনিউজ: আইনের শাসন (জাস্টিস) আর কর্মসংস্থানকে (জব) সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান এবার নতুন ফরমুলা নিয়ে দল গোছাতে শুরু করেছেন। ফরমুলার নাম দেয়া হয়েছে ‘থ্রি-জে’। এর অর্থ হলো জাতীয় পার্টি, জব ও জাস্টিস।

শনিবার প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত, জাতীয় পার্টির চেয়্যারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ দলের নেতাকর্মীদের সামনে এ ‘থ্রি-জে’ ফরমুলা তুলে ধরেন।

রাজশাহী জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলনে এরশাদ বলেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা ‘থ্রি-জে’ এর বিষয়টি মাথায় রেখে এগিয়ে যাবেন। এ থ্রি-জে হলো জাতীয় পার্টি, জব ও জাস্টিস।

এরশাদের ‘থ্রি-জি’ ফরমুলায় জাতীয় পার্টির নেতাকর্মীরা বেশ উচ্ছসিত।

এরশাদ বলেন, দেশে আইনের শাসন বলে কিছু নেই। এর পাশাপাশি দেখে কর্ম সংস্থানের খুব অভাব দেখা দিয়েছে। এই দুইটি নিশ্চিত করতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই। তাই এবার জাতীয় পার্টির নতুন লক্ষ্য ‘থ্রি-জে’।

এসময় এরশাদ বলেন, দেশের আইনের শাসন নেই। তাই আইনের শাসন প্রতিষ্ঠা করা খুব জরুরি। আইনের শাসন ছাড়া দেশের সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবে না। এর পাশাপাশি দেশে কর্মসংস্থানের অভাব দেখা দিয়েছে। যুব সমাজ নানা ধরনের নেশার মধ্যে জড়িয়ে পড়েছে। তাদের রক্ষা করতে হবে। আর এজন্য কর্মসংস্থান প্রয়োজন। দেশে এ দুইটি বিষয় ফিরে পেতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।

সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হেলাল উদ্দিন হেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাইদ স্বপন প্রমুখ। এতে ৫৯০ জন কাউন্সিলর ও ৫ হাজার ডেলিগেট অংশ নেন।

বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ