ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা ইইপি,সিঁড়ি,নেটজ এর সার্বিক সহযোগিতায় এবং পল্লীশ্রী সংস্থার ব্যবস্থাপনায় রবিবার সংস্থার কার্যালয়ে গ্রামাঞ্চলের শিশুদের পুষ্টি কণা বিতরণ করা হয়।
পল্লীশ্রী সংস্থার ফুলবাড়ী ইউনিট ম্যানেজার শিখা রাণী দত্তের সভাপতিত্বে আয়োজিত পুষ্টিকণা বিতরণী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, পল্লীশ্রী সংস্থার মনিটরিং কর্মকর্তা তৌহিদুল হক ও মূখ্য প্রশিক্ষক (পুষ্টি) রাশেদুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোকসানা বেগম, পুষ্টিকর্মী আরতি মুরমু প্রমূখ।
শেষে ৪৭ জন শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বৃদ্ধির জন্য ১ হাজার ৪১০ প্যাকেট পুষ্টিকণা বিতরণ করা হয়।