ঢাকা : দশম জাতীয় সংসদের বরিশাল-৫ আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ শপথ নিয়েছেন। রোববার সংসদ ভবনে এ শপথ অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নব-নির্বাচিত সংসদ-সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুলের পরিচালনায় শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ এমপি, হুইপ মো. শহিদুজ্জামান সরকার এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এবং সংসদ-সদস্য পংকজ নাথ উপস্থিত ছিলেন।