রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ বিচ্ছিন্ন কীর্তনতারি চরাঞ্চলের জয়ফুল বেগম (৩৫) নামের এক অসহায় গৃহবধুকে বাড়িতে ডেকে নিয়ে হত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। চরাঞ্চলের ভূমিধস্যু এবং চরের ত্রাস সৃষ্টিকারী ইউপি সদস্য তারা মিয়া ও তার লোকজন ওই ঘটনা ঘটিয়েছেন। এসময় গৃহবধুর চিৎকারে গ্রামবাসি এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সোমবার সকাল ৮টার দিকের ঘটনা এটি।
হাসপাতালে চিকিৎসাধীন জয়ফুল বেগম অভিযোগ করেন, তারা মেম্বারের বাড়িতে আমার হাতপা বেঁধে ফেলেন। এসময় তারা মেম্বার, শফিকুল ইসলাম, শহীদুল ইসলাম, আজম আলী ও শিউলী বেগম আমার ওপর চড়াও হয়। দা দিয়ে আমাকে কোপানো হয়েছে। গলাটিপে ধরে হাত পা ভেঙ্গে দেওয়া হয়েছে। আমার চিৎকারে গ্রামের মানুষ এগিয়ে এসে তাদের কাছ থেকে আমাকে উদ্ধার করে নেয়। এবং হাসপাতালে পাঠিয়ে দেয়।
আহত জয়ফুল বেগমের স্বামী নুরুল ইসলাম দীর্ঘদিন থেকে কীর্তনতারি চরে বসবাস করে আসছে। নুরুল ইসলাম অভিযোগ করেন, চরের ৩ বিঘা জমি আমরা অনেক দিন থেকে আবাদ করে আসছি। ওই জমি খাস। আমরা দখল করে তা আবাদ করে আসছি। কিন্তু ওই তারা মেম্বার জোর করে ওই জমি ছেড়ে দিতে বলে। এনিয়ে আমাদের ওই জমি হালচাষ করতে নিষেধ। ওই জমি খাস হলেও তারা মেম্বার এক লাখ টাকায় বিক্রি করেছে। এজন্য আমাকে ওই জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে।
চরের দরিদ্র মানুষ গুলো অভিযোগ করেন, তারা মেম্বার চরের ত্রাস। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।