• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ময়মনসিংহ মেডিক্যাল হোস্টেলের বাথরুম থেকে ইন্টার্ন চিকিৎসকের লাশ উদ্ধার

lashসিসিনিউজ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হোস্টেলের বাথরুম থেকে ডা. সৈয়দ রিয়াসাত আজিম নামে এক ইন্টার্ন চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বাঘমারাস্থ মেডিক্যাল কলেজ হোস্টেলের বাথরুমের দরজা ভেঙে লাশ উদ্ধার করে সহপাঠিরা।
বিএমএ ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূইয়া জানান, ইন্টার্ন চিকিৎসক ডা. সৈয়দ রিয়াসাত আজিম এক মাস আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগদান করেন। ইন্টার্ন হোস্টেলে জায়গা না থাকায় তিনি মেডিক্যাল হোস্টেলে ছাত্রদের সাথেই থাকতেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে তিনি বাথরুমে যান। দুপুর নাগাদ বাথরুমটি ভেতর থেকে বন্ধ থাকায় সহপাঠীদের সন্দেহ হয়। তারা বাথরুমের দরজা ভেঙ্গে ভেতরে ডা. আজিমকে পড়ে থাকতে দেখেন। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। মৃত্যুর সঠিক কারন জানা না গেলেও হার্টঅ্যাটাক হয়েছে বলেই চিকিৎসকরা মনে করছেন। ডা. সৈয়দ রিয়াসাত আজিম নেত্রকোনা জেলা শহরের শাহ সুলতান রোড়ের বাসিন্দা ডা. সৈয়দ মুহাম্মদ ফেরদৌস আজিমের পুত্র। তিনি শিশু সার্জারী বিভাগের ম-৪৬ ব্যাচের ছাত্র। ময়না তদন্ত ছাড়াই বিকেলে পিতার কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ