• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টেলিটকের লোকসান ৬০২ কোটি টাকা

Tele Talkঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জানিয়েছেন, গত অর্থবছরে টেলিটক ছয়শ দুই কোটি টাকা লোকসান গুনেছে।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে এ তথ্য দেন।

মমতাজ বেগমের প্রশ্নের জবাবে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত্ব টেলিফোন সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ২০১২-১৩ অর্থবছরে অপারেটিং লোকসানের পরিমাণ ৬০২ কোটি ৯০ লাখ টাকা।’

চট্রগাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের বাংলাদেশের মোবাইল কোম্পানির মধ্যে বিদেশি কোম্পানির বিনিয়োগ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বাংলাদেশের মোবাইল কোম্পানিগুলোর মধ্যে বিদেশি কোম্পানির বিনিয়োগের পরিমাণ মোট ৬৫ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ টাকা (২০০১-২০১৪ মার্চ পর্যন্ত)।

মন্ত্রী জানান, এর মধ্যে সবচেয়ে বেশি বিনিযোগ করেছে গ্রামীণফোন বাংলাদেশ লিমিটেড ২৪ হাজার ৯ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া বাংলালিংক ডিজিটাল কমিনিউকেশন লিমিটেড (বাংলালিংক) ১৬ হাজার ১৯৬ কোটি চার লাখ টাকা, অজিয়েটা বাংলাদেশ লিমিটেড (রবি) ১২ হাজার ৮০২ কোটি ৭০ লাখ, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ১১ হাজার ৪২ কোটি এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড এক হাজার ৩৯ কোটি ৭২ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ