রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর কারনে রোগীর স্বজন ও বিক্ষুব্ধু জনতা বিক্ষোভ করেছে । প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ ঘটিকার সময় উপজেলার জাউনিয়ার চর লম্বা পাড়া গ্রামের মাজম মন্ডল(৬৫) নামের এক এজমা রোগীকে তার আত্মীয় স্বজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করে । কিন্তু হাসপাতালের কতর্ব্যরত ডাক্তার ও সেবিকারা তাদের কোন প্রকার চিকিৎসা না দিয়ে স্থানীয় রিপ্রেজেনটিভদের সাথে দরবার করতে থাকেন । ইতি মধ্যে এক ঘন্টা অতিবাহিত হলেও ডাক্তার তাদের কাছে আসেনি । ফলে শ্বাসকষ্টে মাজম মন্ডল মারা যান। মৃত্যুর খবর পেয়ে রোগীর আত্মীয় ন্বজন ও উপস্থিত জনতা হাসপাতালের লোকজনের উপর ধাওয়া করে মারপিট করে এবং হাসপাতালের কিছু আসবাবপত্র ভাংচুর করে । পরে আ’লীগের কয়েকজন নেতার সহযোগীতায় বিক্ষুব্দ জনতাকে শান্ত করা হয় । তবে চিকিৎসারত রোগীদের অভিযোগ উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা আব্দুল মাবুদএই হাসপাতালে যোগদান করার পর থেকেই হাসপাতালের রোগীরা ভাল সেবা পাচেছনা । তাছাড়া হাসপাতালের কোন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে তার মিল নেই বলেও অভিযোগ রয়েছে । এ ব্যাপারে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ।তবে কতর্ব্যরত ডাক্তার আলী আশরাফ জানান,বিদ্যুৎ না থাকার কারনে রোগীর সেবা দেওয়া সম্ভব হয়নি বলে সাংবাদিকদের জানান।