• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রৌমারীতে ৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারত

Kurigramকুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি ও বিএসএফের উপ-পরিচালক পর্যায়ে এক বৈঠকের  মাধ্যমে ৯ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। বুধবার দুপুরে ভারতীয় পুলিশ বিএসএফের মাধ্যমে বিজিবির সাহায্যে রৌমারী থানা পুলিশকে হস্তান্তর করেন।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, রৌমারী উপজেলার নতুন বন্দর ও ভারতের মাইনকার চর এলাকার ১০৬৫ নং সীমানা পিলারের নিকট দেড় ঘণ্টার বৈঠকে তাদের ফেরত দেয়া হয়।
তারা হলেন- কুড়িগ্রামের রৌমারীর কাজাইকাটি এলাকার সুরমান আলীর পুত্র আবু সাইদ, চাঁদপুরের ওসমান আলীর পুত্র শাহাদাত, উলিপুর উপজেলার খেয়ারচর এলাকার মোতালেবের দুই পুত্র জাহেদুল ও সানোয়ার, মাদারীপুর জেলার আকরাম হোসেনের পুত্র বাবুল করিম, কুড়িগ্রামের কচাকাটার আমীর হোসেনের পুত্র তাজুল, ময়মনসিংহ ভালুকার ইদ্রিস আলীর পুত্র হাবিবুর, টাঙ্গাইলের ভুয়াপুরের হানিফ উদ্দিনের পুত্র রাসেল ও কুমিল্লা জেলার বিনান্দা পালের পুত্র সুঘোষ পাল।
তারা সকলেই বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি এবং কারাভোগ শেষে তাদেরকে ভারতীয় পুলিশ বাংলাদেশ সরকারের পুলিশকে বিজিবির মাধ্যমে ফেরত প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের বিএসএফের উপ-পরিচালক ওয়াই অজিত সিং, বাংলাদেশের জামালপুর জেলার বিজিবির উপ-পরিচালক এবিএম গোলাম রব্বানী, ভারতের পুলিশ সহকারী উপ-পরিদর্শক নারায়ণ দেব, বাংলাদেশের পুলিশ সহকারী উপ-পরিদর্শক রুহুল আমীন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ