• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

হিলিতে অজ্ঞানপার্টির খপ্পড়ে দুই কোচ যাত্রী

Pic 001আকতার হোসেন বকুল, হিলি: ঢাকা থেকে দিনাজপুরের হিলিতে আসার পথে দুই যাত্রী অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময় অজ্ঞানপার্টি তাদের টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে গেছে। তাঁরা হানিফ পরিবহনের একটি কোচে করে হিলিতে আসছিলেন। এঁরা হলেন, ঢাকার নবাবগঞ্জের মালিকান্দা গ্রামের মতি মন্ডলের ছেলে সাধন মন্ডল (৩৫) ও হরিপদ মন্ডলের ছেলে বলরাম মন্ডল।
ওই পরিবহনের যাত্রী ও তাদের সঙ্গে আসা গ্রাম সর্¤úকে ভাই সুজন পরাতী জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাধন ও বলরাম হিলি চেকপোষ্টে আসার জন্য ঢাকার গাবতলী বাসটার্মিনাল থেকে হানিফ পরিবহনের একটি কোচে উঠেন। এসময় পথিমধ্যে কোচ থেকে নেমে খিরা কিনে খান। ধারনা করা হচ্ছে এরপর থেকে তাঁরা অচেতন হয়ে পড়েন। তাদের কাছে থাকা নগদ ২০ হাজার টাকা , দুটি মোবাইল ফোন ও ব্যবহারের জন্য কিছু প্রয়োজনীয় কাপড় ছিনতাই হয়ে যায়।
হিলি কাউন্টারের ব্যবস্থাপক আব্দুল আহাদ জানান, কোচটি সকাল ৬টার দিকে হিলিতে পৌছায়। কোচের সব যাত্রী নেমে গেলেও তাঁরা ভিতরে থেকে যান। এসময় কোচের চালক-হেলপারের নজরে আসলে কাউন্টারে খবর দেন। পরে অচেতন অবস্থায় তাদের স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে হাসপাতালে কর্তব্য রত্ব স্বাস্থ্য সহকারী আছমা খাতুন বলেন, হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁরা বর্তমানে আসংক্ষা মুক্ত বেশ কিছু সময় ঘুমের পর সুস্থ্য হয়ে উঠবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ