• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ী পৌরসভার ৩৪ কোটি টাকার বাজেট ঘোষণা

Pro Photo 26-06-2014ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌর সভার ২০১৪ -২০১৫ অথর্  বছরে  ৩৩ কোটি ৯৩ লক্ষ ৯৭ হাজার ৪১৬ টাকার বাজেট ঘোষনা করা হয়ছেে । ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিকের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটায় পৌর সভার সভা কক্ষে এই  বাজেট ঘোষনা করেন। পৌরসভার বাজেট পড়ে শুনান প্রধান হিসাবরক্ষক মোছা.জিয়াবুন নেছা ।  ফুলবাড়ী পৌরসভায় নতুন করে কোন কর আরোপ না করে এই বাজেট ঘোষনা করেন । ফুরবাড়ী পৌরসভার আয়ের খাত থেকে ২০১৪-২০১৫ অর্থ বছরে রাজস্ব আয় ধরেছেন ২ কোটি ৫০ লক্ষ টাকা। এর মধ্যে আয়ের খাত ধরা হয়েছে  হাট-বাজার, পশু জবাই (কসাই খানা ) ইজারা , খড় ইজারা , গণ সৌচাগার ইজারা , রোড রোলার/ মিক্সার মেশিন ভাড়া, দরপত্র সিডিউল, বৈশাখী মেলা/ গ্যারেজ ও ষ্টল বরাদ্দ ইত্যাদি। উন্নয়ন খাতে বাজেটের আয় ধরেছেন ৩২ কোটি ৯ লক্ষ টাকা । এর মধ্যে গুরুত্বপূর্ন নগর উন্নয়ন প্রকল্প , পৌর মার্কেট নির্মাণ , অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার নির্মান / মার্কেট নির্মান, ষ্টেডিয়াম নির্মান , পৌরসভার ভবন নির্মান , ডি,পি,এইচ সহায়তা পানি সরবরাহ প্রকল্প, নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট, পরিবেশ ইত্যাদি । বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতি , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী অফিসার ইনচার্জ এবিএম রেজাউল ইসলাম । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো,লুৎফুল হুদা চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন]পৌর কাউন্সিলার মো. মোতাহার হোসেন, মো. মেহেদুল ইসলাম, মো. আবুল বাসার, জয় প্রকাশ নারায়ন, মো. আনিসুর রহমান, মো, নজরুল ইসলাম, সেকেন্দার আলী দুলাল, প্যানেল মেয়র আতাউর রহমান, ময়েজ সরকার, উর্মিলা দেবী, বাবলী আরা, আঞ্জুয়ারা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিক, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগন, ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা, কর্মচারী , শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ব্যাবসায়ী মহল, পৌরসভার বিশিষ্ট নাগরিকগণ, ও স্থানীয় সুধিজন । ফুলববাড়ী পৌরসভার বাজেট অধিবেশন পরিচালনা করেন পৌরসভার সচিব মো.মাহবুবর রহমান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ