ঢাকা: নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন স্বতন্ত্রপ্রার্থী এস এম আকরাম। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান জয়লাভ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামকে ১৮ হাজার ৭৪২ ভোটের ব্যবধানে হারিয়েছেন।
লাঙ্গল প্রতীক নিয়ে সেলিম ওসমান পেয়েছেন ৮২ হাজার ৮৫৬ ভোট এবং আনারস প্রতীকে এস এম আকরাম পেয়েছেন ৬৪ হাজার ১১৪ ভোট।
এ নির্বাচনে আরও দুজন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল মজিদ।