• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অশ্লীল ভিডিও বানিয়ে প্রেমিকাকে একবছর ধরে ধর্ষণ

Dorsonক্রাইম ডেস্ক: অশ্লীল ভিডিও বানিয়ে তা ফেসবুকে আপলোড করে দেয়ার ভয় দেখিয়ে প্রায় এক বছর ধরে এক এমবিএ-এর ছাত্রীকে ধর্ষণ করেছে তার প্রেমিক৷

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বিলাসপুর থানা পুলিশ অভিযুক্ত প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷

ওই ছাত্রী তার অভিযোগে জানায়, হিসারের সাতরোডের রিঙ্কু সোনি ওরফে ম্যান্ডির সঙ্গে একটি বিয়েতে তার পরিচয়। এরপরই তাদের বন্ধুত্ব হয় এবং অনেক বছর তারা ফোনে কথা বলতেন৷ অভিযুক্ত বিলাসপুর এলাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করে এবং পচগাঁওয়ের ফজিলবাসে একটি ভাড়া বাড়িতে থাকে৷

গত বছর ফেব্রুয়ারিতে অভিযুক্ত ওই ছাত্রীকে দেখা করার জন্য তার বাড়িতে আসতে বলে। তখন কোল্ড ড্রিংকসে মাদক মিশিয়ে তাকে খাইয়ে দেয়৷ এরপর মেয়েটি অজ্ঞান হয়ে গেলে সে তার অশ্লীল ভিডিও তৈরি করে৷ প্রায় একবছর ধরে সেই অশ্লীল ভিডিও ফেসবুকে আপলোড করে দেয়ার হুমকি দিয়ে ওই বখাটে ছাত্রীকে ধর্ষণ করতে থাকে৷

পুলিশ নির্যাতিতার মেডিকেল টেস্ট করানোর পর আভিযুক্ত রিঙ্কুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ তবে এখন পর্যন্ত রিঙ্কুকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ