• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর- হুইপ ইকবালুর

Ikbalদিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন আওয়ামীলীগের নেতৃত্বে বর্তমান সরকার ৭২-এর সংবিধানের আলোকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে চায়। বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর।
তিনি শুক্রবার সকালে দিনাজপুর শহরের কালিতলা মশান কালি কেন্দ্রীয় মন্দিরের কৃষ্ণ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন বলেন, সদর উপজেলার রাস্তাঘাট, মসজিদ, মন্দির, স্কুল-কলেজ ও মাদ্রাসার উন্নয়নে এক মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উন্নয়নের এই মহাপরিকল্পনা বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
মন্দির কমিটির সাধারন সম্পাদক কান্ত লাল সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, হিন্দু-বৈদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ দিনাজপর জেলা শাখার সাধারন সম্পাদক পরিমল চক্রবর্তী তপন, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, খাদ্য শস্য আড়ৎদার মালিক গ্রুপের সাধারন সম্পাদক প্রতাব সাহা পানু, মন্দির পূজা কমিটির সাধারন সম্পাদক উদ্দিপ ভৌমিক, দিনাজপুর শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, মন্দির কমিটির সদস্য শ্যামল ঘোষ, উত্তম রায়, দিলীপ কুন্ডু, প্রেম রায়, মানস বসাক, অনুপ কুন্ডু, প্রিন্স কুন্ডু, সুব্রত সাহা, মৃত্যুঞ্জয় সাহা, নিতৃ দাস, উজ্জল ব্যানার্জী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ