• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

আমেনা-বাকী’র এসএসসি উত্তীর্ন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর শিক্ষাবোর্ডে চতুর্র্থ স্থান অধিকারী আমেনা-বাকী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের এবারের এসএসসিতে উর্ত্তীণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় প্রতিষ্ঠানটির কলেজ শাখা অডিটোরিয়ামে ৭০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সম্মাননা দেয়া হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থপেডিক কনসালটেন্ট ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। এবি ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতারা বেগম, চিরিরবন্দর কারেন্টহাট কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন মজুমদার, ফাউন্ডেশনের সদস্য সামসুল আলম, সাংবাদিক দেলোয়ার হোসেন বাদশা, স্কুল ও কলেজ শাখার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমেনা-বাকী রেসিডেন্সিল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ