• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

এবার ওসমান পরিবারের প্রশংসা করলেন আশরাফ

Asrafঢাকা: এবার নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান পরিবারের প্রশংসা করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আফরাফুল ইসলাম।

শনিবার আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে তিনদিনব্যাপী অনুষ্ঠানের শেষ দিনের সমাবেশে ওসমান পরিবারের প্রশংসা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের জন্য ওসমান পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে। যা অস্বীকার করা আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয়।’

ওসমান পরিবার আর আওয়ামী লীগ পরিবার এক উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের এ আওয়ামী লীগের পিছনে ওসমান পরিবারের অনেক কৃতীত্ব আছে।’

ওসমান পরিবার সম্পর্কে না জেনে অনেক গণমাধ্যম সমালোচনার করছে মন্তব্য করে আশরাফ বলেন, ‘আমাদের দেশের অনেক গণমাধ্যম ওসমান পরিবার সম্পর্কে জেনে এবং না জেনে অনেক সমালোচনা করছে।’

মন্ত্রী বলেন, ‘তথাকথিত কিছু গণমাধ্যম গণতন্ত্রনের অগ্রযাত্রায় কাজ না করে, কিভাবে গণতন্ত্রকে ব্যাহত করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

আজের সমাবেশ স্থলে উপস্থিত আছেন সভার সভাপতি ও দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ