নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে এবার সাবেক এক ইউপি চেয়ারম্যান খুন হয়েছেন।
নিহত বিল্লাহ হোসেন সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।