• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারায়ণগঞ্জ-৫: ফলাফল নিয়ে পাল্টাপাল্টি

ECসিসি ডেস্ক: নানা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে সদ্যসমাপ্ত নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনের ফলাফল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শুরু হয়েছে। এস এম আকরামের পক্ষ থেকে বলা হয়েছে, বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। পরাজয়ের পেছনে তারা কেন্দ্র দখল, জাল ভোট, প্রশাসনের প্রশ্নবিদ্ধ ভূমিকাকে দায়ী করেছেন।
ওদিকে সেলিম ওসমানের পক্ষ থেকে বলা হয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাসই আকরামের জন্য কাল হয়েছে। এবং ঐক্যবদ্ধতাই সেলিম ওসমানকে বিজয়ী করেছে।  তারা বলেন, নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী, সেভেন মার্ডারসহ বিভিন্ন ইস্যুতে কিছুটা বেকায়দায় থাকা ওসমান পরিবারের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসী রায় দেবে অনেকটা এমন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন এস এম আকরাম। তবে শেষতক নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। সেলিম ওসমানের বিজয়ের মধ্য দিয়ে এস এম আকরাম এবং তার সঙ্গে সুশীলদের প্রত্যাখ্যান করেছে ভোটাররা।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আহ্বায়ক রফিউর রাব্বি সাংবাদিকদের বলেন, এটা কোন নির্বাচন হয়নি। ব্যাপক জালভোটের এ নির্বাচনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো ৫ই জানুয়ারির নির্বাচন এদেশের নির্বাচনী ইনস্টিটিউটকে ভেঙে দিয়েছে। এ ইনস্টিটিউট ঠিক না করে আর নির্বাচনে যাওয়া যাবে না। এ নির্বাচনে বিকাল তিনটা পর্যন্ত ৩০ থেকে ৩২ শতাংশ ভোট পড়েছে। কিন্তু ভোট শেষে দেখা গেল প্রদত্ত ভোট, ৬৩ শতাংশ। এটা কি করে সম্ভব। তার মানে, শেষ এক ঘণ্টায় এ নির্বাচনে ৩০ শতাংশ ভোট পড়েছে। যা কিছুতেই সম্ভব নয়।ড়
সিপিবি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুল ইসলাম বলেছেন, এস এম আকরাম পরাজিত হননি। উনাকে পরাজিত করা হয়েছে। ফলাফল ছিনতাই করা হয়েছে।ড় জাল, ভোট, কেন্দ্র দখলসহ একটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে যা যা করা প্রয়োজন সবই করেছে। কিন্তু আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি সেখানে জয় পরাজয় কোন বিষয় না। আমরা সন্ত্রাসী গডফাদারদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবো। এ পরাজয়ে আমরা ভীত না। এটা আমাদের আন্দোলনের আরেকটি নতুন ধাপ।ড়
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক তরিকুল সুজন বলেছেন, প্রথম এস এম আকরামের নির্বাচনী পরিচালনা কমিটি সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই। সবগুলো কেন্দ্রে উনার নির্বাচন পরিচালনা কমিটি ছিল না। এছাড়াও কেন্দ্র দখল, জাল ভোট এবং দখল হওয়া কেন্দ্রগুলোতে র‌্যাব পুলিশের তৎপরতা না থাকাই এস এম আকরামের পরাজয়ের মূল কারণ।ড়
এস এম আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমাদের ফলাফল ছিনতাই করা হয়েছে। আমরা আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল হাতে পেয়েছি। এগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হবে। দু’একদিনের মধ্যে আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক প্রদক্ষেপ নিবো।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেছেন, জনগণ ভোট দিয়েছে তাই সেলিম ওসমান বিজয়ী হয়েছে। আর এ বিজয়ের মধ্য দিয়ে আকরামকে প্রত্যাখ্যান করেছে নারায়ণগঞ্জের মানুষ। এস এম আকরাম সব থেকে বড় ভুলটি করেছেন সুশীল ও কুশীলদের সমর্থন নিয়ে। নির্বাচনেই প্রমাণ হয়েছে তারা জনবিচ্ছিন্ন।ড়
নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল বলেন, নাসিম ওসমানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতেই নারায়ণগঞ্জের মানুষ সেলিম ওসমানকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এস এম আকরামের সঙ্গে রাজনীতি করেছে তারা দীর্ঘদিন বিভিন্ন ইস্যুতে অপপ্রচার চালিয়ে নারায়ণগঞ্জের মানুষকে বিভ্রান্ত করে চলেছে। তাদের এ অপপ্রচারের কারণে উন্নয়ন বঞ্চিত হচ্ছিল নারায়ণগঞ্জের মানুষ। আর সেলিম ওসমানে দেয়া আশ্বাস এবং উন্নয়নের পরিল্পনার প্রতি আশ্বাস রেখে জনগণ সেলিম ওসমানকে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক লীগের সদস্য সচিব ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না জানান, এস এম আকরামের অতিরিক্ত আত্মবিশ্বাস তার জন্য কাল হয়েছে। তিনি ভেবে ছিলেন বিএনপি ও জামায়াতের একটি বড় অংশ তাকে ভোট দেবে। তার এ আত্মবিশ্বাসের কারণেই তিনি পরাজিত হয়েছেন। আর সেলিম ওসমানের জয়ের পেছনের মূল কারণ ছিল যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস রেখে শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল সেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমাদের পক্ষে ভাল একটি ফলাফল এসেছে। উৎস: মানবজমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ