বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে শুক্রবার রাতে পুলিশের কাছে তথ্য পাচার করায় ছাদেকুল ইসলাম (৪২) এর পায়ের রগ কেটে দিয়েছে দুবৃত্তরা।
উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র ছাদেকুল ইসলাম গতরাতে আনুমানিক ৯/১০ টার সময় বড় বটতলী বাজার থেকে চাউলিয়া গ্রামে (ছোট বটতলী) বাড়ি ফেরার পথে বটতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়ক থেকে ১৩/১৪ জনের একটি দুবৃত্ত দল তাকে পিছন থেকে ধরে পার্শ্ববর্তী মাঘুর ভূট্টাক্ষেতে নিয়ে গিয়ে হাত-পা ও গলায় রশি দিয়ে বেধে ফেলে। দুবৃত্তরা তার পড়নের গেঞ্জি মুখে ঢুকিয়ে দিয়ে দুই পায়ের রগকেটে পালিয়ে যায়। রাতভোর ভূট্টাক্ষেতে থাকার পর ভোরে মুখের কাপর সড়িয়ে চিৎকার দিলে রাস্তার লোকজনের কাছে সংবাদ পেয়ে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত ছাদেকুল বাবা জসিম উদ্দিনকে বলেছে যারা তার রগ কেটেছে তারা বলেছে বেটা তুমি পুলিশের কাছে আমাদের তথ্য পাচার কর । ছাদেকুল পেশায় একজন রাজমিস্ত্রি বলে তার বাবা জসিম জানান।