খেলাধুলা ডেস্ক: বিশতম ব্রাজিল বিশ্বকাপের নকআউট পর্বে আজ রোববার মাঠে গড়াচ্ছে দু‘টি ম্যাচ। ‘ডু অর ডাই’ ম্যাচে আজ মুখোমুখি হবে নেদারল্যান্ড-মেক্সিকো ও কোস্টারিকা-গ্রিস।
প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ১০টায় মেক্সিকোর মুখোমুখি হবে নেদারল্যান্ড। ব্রাজিলের এস্তাদিও কাস্তেলাও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচে রেফারির দায়িত্বে থাকবেন পর্তুগালের পেদ্রো প্রোয়েনকা।
বলার অপেক্ষা রাখেনা, হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচটিতে। একদিকে চলতি বিশ্বকাপে দুর্দান্ত গতিতে এগিয়ে যাওয়া নেদারল্যান্ডস এর রোবেন-ফন পার্সিদের দুর্দান্ত আক্রমণে মুহূর্তেই প্রতিপক্ষের রক্ষণভাগ যে দুমড়ে-মুচড়ে দিতে সক্ষম তা গ্রুপ পর্বেই দেখা গেছে।
অপরদিকে কাগজে-কলমে ডাচদের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও জয়ের জন্যই মাঠে নামবে মেক্সিকানরা। ব্রাজিল বিশ্বকাপে যে বিস্ময়ের উপহার দিয়ে চলেছে তাতে আজকের ম্যাচে একটা ঘটাতে পারে মেক্সিকো। গ্রুপ পর্বে এই ম্যাক্সিকোই রুখে দিয়েছিলো স্বাগতিক ব্রাজিলকে। সেদিন চীনের প্রাচীর হয়ে ব্রাজিলিয়ানদের সামনে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ওচোয়া। নেইমার-অস্কারদের একের পর এক নিশ্চিত আক্রমণ তার দেওয়ালে প্রতিহত হয়।
আজও রোবেন-পার্সিদের সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়াবে ওচোয়া এমনটিই প্রত্যাশা মেক্সিকানদের।
দিনের অপর ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে কোস্টারিকা ও গ্রিস। নাকআউট পর্বের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রাজিলের রেসিফেতে।
গ্রুপ পর্বে গ্রিসের বিপক্ষে কলম্বিয়া ৩-০ গোলে জিতেছিলো। সেই হিসেবে আগেই ম্যাচের ফলাফল নির্ধারণ করা ভুল হবে। কারণ গ্রুপের বাকি দুই ম্যাচে দুর্দান্ত ভাবে ফিরে আসে গ্রিস। পরের দুই ম্যাচ মিলে মাত্র একটি গোল হজম করে মারিনির শিষ্যরা। তাই কলম্বিয়াকে আজ ইতিহাস রচনা করতে হলে লড়াই করেই হারাতে হবে গ্রিসকে।