• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কালসির ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি

1402916665._42769ঢাকা : মিরপুরের কালসিতে হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে সংখ্যালঘু কাউন্সিল বাংলাদেশ।

রোববার জাতীয় প্রেসক্লাবের বর্ধিত হল রুমে সংখ্যালঘু কাউন্সিল বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। সেই সঙ্গে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তিরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অবিলম্বে কালসি হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করে নিরীহ মানুষকে পুলিশী হয়রানী থেকে মুক্তি দিতে হবে।

বক্তারা বলেন, পরিত্যাক্ত আইন বাতিল করে কালসি ক্যাম্পবাসীকে স্থাবর-অস্থাবর সম্পদ ফিরিয়ে দিতে হবে। জাতীয় সংসদ ও স্থানীয় সরকারে তাদের জন্য আসন

সংরক্ষণ করতে হবে। বেনারশী পল্লীর প্লট অবিলম্বে তাদেরকে হস্তান্তর করতে হবে।

সেই সাথে উর্দুভাষী ছেলে-মেয়েদের শিক্ষার ব্যবস্থা ও তাদের জন্য চাকুরীতে কোটা প্রবর্তন করার দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনে সংখ্যালঘু কাউন্সিল বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আফজাল ওয়ার্সীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আজগর আলী, ভাইস প্রেসিডেন্ট মো. শামীম, কোষাধ্যক্ষ মো. সোলাইমান, দপ্তর সচিব মো. পিন্টু ওয়াসী এবং প্রচার সম্পাদক মো. নাদিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ