রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে উম্মত আলী (৩০) নামের এক পাগলের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানান, চর রাজিবপুর কারিগর পাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র উম্মত আলীকে রোববার রাত ৮টায় তার নিজ বাড়িতে ঘোরা ফেরার সময় তাকে সাপে কামড় দেয়। সাপটি কামড় দেওয়ার সাথে সাথে উক্ত মানসিক রোগী উম্মত আলী সাপকে ধরে ফেলে। এ সুযোগে সাপ তাকে বেশ কয়েক বার শরীরের বিভিন জায়গায় কামড়াতে থাকে। বাড়ির লোকজন ও এলাকাবাসি শত চেষ্টা করেও তার হাত থেকে সাপকে ছাড়াতে পারেনি। অবশেষে স্থানীয় সাপুড়ে আজাদ খাঁ কে ডেকে আনলেও পাগল তার কাছে ৫০ টাকার বিনিময়ে সাপটিকে ছেড়ে দেয় । সাপটি সাপুড়ে নিয়ে গেলেও সোমবার ভোর রাতে পাগল উম্মত আলী মৃত্যুর কোলে ঢলে পড়ে।