নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি পূনর্বাসন-প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিফ-২ মৌসুমে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার কৃষি সম্প্রসারন অধিদপ্তর ভূরুঙ্গামারীর আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে এ ধান বীজ ও সার বিতরন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শামসুজ্জামান প্রমুখ। উলেখ্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪০ জন কৃষকদের মাঝে এ ধান বীজ ও সার বিতরন করা হয়।