মৌলভীবাজার : মৌলভীবাজারে দুর্বৃত্তদের হামলায় প্রনজিত পাল (৫৫) নামে অগ্রণীব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ১০ টার দিকে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রনজিত পাল তার বাসা থেকে বের হয়ে চৌমুহনার দিকে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ছুরি দিয়ে তাকে উপর্যপুরি আঘাত করেন।
পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত প্রনজিত পাল অগ্রনীব্যাংক চৌমুহনা শাখার ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সে মৌলভীবাজার সদরের চাদঁনীঘাটের মনোহর কোনা গ্রামের মৃত প্রিয়নাথের ছেলে।
মৌলভীবাজার মডেল থানার এসআই সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।