সিসিনিউজ: বিশ্বকাপে শেষ ১৬’র বাঁধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক ব্রাজিল ও কলম্বিয়া। এই দল দুটি আগামী ৪ জুলাই পরস্পরের মুখোমুখি হবে। প্রথাগতভাবে দু’দলেরই জার্সির রং হলুদ। তাই ম্যাচের সময় দল দুটির একটিকে মাঠে নামতে হবে পরিবর্তিত রংয়ের জার্সি অর্থাৎ বিকল্প জার্সি পড়ে। সে ক্ষেত্রে স্বাগতিক হিসেবে ব্রাজিল তাদের ঐতিহ্যবাহী জার্সিটি পরেই খেলতে পারবে। তাদের জার্সিও পরিবর্তন করতে হবে না। তারা হলুদ রং এর ওপর চেক (স্ট্রাইপ) জার্সি গায়ে চাপাবে। ম্যাচটিতে পরিবর্তিত জার্সি পড়তে হবে কলম্বিয়াকে। তাদের লাল রঙয়ের বিকল্প জার্সিটি প্রথম দেখা যাবে এবারের বিশ্বকাপে।