• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৬

accidentসিসি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয় যাত্রী নিহত হয়েছেন। এতে আরো দুই নারী আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে উপজেলার বেড়তলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান (৫০), তার স্ত্রী দিলরুবা বেগম (৪৫) ও তাদের ছেলে জুবায়েদ (০১), মাহফুজ মিয়া (৩০) ও মাহফুজ মিয়ার ছেলে মাসুক মিয়া (০৪)। এদের সকলেই একই পরিবারের আত্মীয়স্বজন। হতাহতদের সকলের বাড়ি সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামে। এ দুর্ঘটনার শিকার আহত দুই নারীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর দুর্ঘটনার পরপরই পণ্যবাহী ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে যান।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সরাইল থানার ওসি মো. আলী আশরাফ জানান, যানজট স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উৎসঃ   আরটিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ