• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার করলেন খালেদা

Khalada-1ঢাকা: রমজানে ৩য় দিনে রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে পবিত্র রমজান উপলক্ষে রাজনৈতিক নেতাদের সম্মানে বেগম জিয়ার উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, এর আগে ৩০ জুন প্রথম রমজানে বেগম খালেদা জিয়ার রাজধানী ইস্কাটনস্থ লেডিস ক্লাবে আলেম-ওলামা ও এতিমদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার মাহফিলে রাজনৈতিক নেতাদের মধ্যে বিকল্প ধারা বাংলাদেশ চেয়ারম্যান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জাসদের সভাপতি আ স ম আব্দুর রব, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এনপিপি মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টি আব্দুল মোবিন, মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, খেলাফত মজলিশ এর মহাসচিব আহম্মদ আব্দুল কাদের, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ- ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল হালিম, কর্ম পরিষদের সদস্য আমীনুল ইসলাম, মো. আব্দুল রব, সেলিম উদ্দিন, সুরা সদস্য কবীর আহমেদ, মো. আলাউদ্দিন, লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, এম কে আনোয়ার, ড. মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মান্নান, অ্যাড. মাহবুবু হোসেন, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বরকত উল্লাক বুলু, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দি চৌধুরী এ্যানী, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ তালুকদার, ওলামা দলের সভাপতি আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ