• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি বন্দরে ভারতীয় হেলপার নিহত: আমদানী-রপ্তানী বন্ধ

IMG_5090 copyআকতার হোসেন বকুল, হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্টে বাংলাদেশি ট্রাকের চাপায় ভারতীয় ট্রাকের হেলপার নিহত হওয়ার ঘটনায় দুই দেশের মধ্যে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে। জানা গেছে, নিহত হেলপারের ক্ষতিপুরণ ও সুষ্ঠু বিচারের দাবীতে ভারতীয় ট্রাক শ্রমিকেরা এই বন্দর দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে পণ্য পরিবহন বন্ধ রাখে। এদিকে বিকেল ৪টা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্ত শেষে দিনাজপুর থেকে হিলিতে না পৌছায় ভারতে ফেরত পাঠানো যায়নি।
নিহত হেলপারের নাম অতুল কুমার (১৭)। তিনি ভারতের উত্তর প্রদেশের উনাও জেলার আজমাইল থানার স্নায়গেবিন গ্রামের গভীন প্রসাদের ছেলে।
ভারতীয় ট্রাক চালক সুনীল কুমার জানান, বুধবার হিলি স্থলবন্দর দিয়ে হেলপার অতুল পেঁয়াজ বোঝাই আমার ট্রাকের (বিআর/০৪জি/৯৮৬৭ নং) সঙ্গে বাংলাদেশে আসে। ট্রাকের পেঁয়াজ খালাস না হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে নিজ ট্রাকের পেছনে বসে অতুল ভাত রান্না করছিল। এসময় বাংলাদেশি (ঢাকামেট্রো-ট-১১-৪৬২০ নং) একটি ট্রাক তাঁকে পিছন পাশ দিয়ে চাপা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় চালক-হেলপারদের সহযোগিতায় দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জিল্লুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এদিকে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাক চালক জয়দেব ও লিটন জানান, পানামা পোর্টে অব্যবস্থাপনার কারণে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বাংলাদেশি ট্রাক ঢুকে যত্রতত্রভাবে রাখায় আমরা সিরিয়াল করে ট্রাক রাখতে পারি না। অনেক ট্রাক ৭-৮ দিন ধরে পণ্য খালাস করতে না পারায় আটকে আছে। পানামা পোর্টে আমাদের চালক ও হেলপারদের কোনো নিরাপত্তা নেই। আমাদের ভয়ের মধ্যে থাকতে হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান,আজ ভোরে নিহত হেলপারের লাশ পানামা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। পানামা পোর্টের সহ-ব্যবস্থাপক এস এম হায়দার বাদী হয়ে একটি মামলা করেছেন। দিনাজপুর থেকে লাশ আসলেই ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে বাংলাদেশি ট্রাকটি পানামা পোর্টের হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ