• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্রাজিল যাচ্ছেন মোদী

Modiআন্তর্জাতিক ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে ব্রাজিল যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইনাল দেখার পাশাপাশি সেখানে ভারতসহ পাঁচটি দেশের সমন্বয়ে গঠিত ‘ব্রিকস’র বৈঠকে যোগ দেবেন তিনি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
১২ জুন থেকে ব্রাজিলে শুরু হয় ফিফা বিশ্বকাপ ফুটবলের ২০তম আসর। ১৩ জুলাই রিওডি জেনেরিওতে স্বপ্নের ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ আসর।
সংবাদ মাধ্যমগুলো জানায়, বিশ্বকাপ ফুটবলের ওই ফাইনাল দেখার জন্য মোদী ছাড়াও ব্রিকস’র অন্য সদস্য রাষ্ট্রের নেতাদের সম্প্রতি আমন্ত্রণ জানান ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ।
অর্থনৈতিক পরাশক্তি দেশগুলোর জোট ‘ব্রিকস’র (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) শীর্ষ বৈঠকের সূচির সঙ্গে সঙ্গতি রেখে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
বিশ্বকাপ ফাইনালের দু’দিন পর ব্রাজিলের বন্দরনগরী ফোর্তলেজায় অনুষ্ঠিত হবে ব্রিকস শীর্ষ বৈঠক।
বৈঠকে নরেন্দ্র মোদী ছাড়াও যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এছাড়া, বিশ্ব নেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও ফাইনাল দেখার ‍আমন্ত্রণ পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ