প্রযুক্তি ডেস্ক: বিজ্ঞাপনভিত্তিক ‘মিসড কল’ সেবা চালুর উদ্যোগ নিয়েছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ‘মিসড কল’ বিজ্ঞাপনের ফিরতি কলের মাধ্যমে আগের রেকর্ড করা অডিও বার্তা শোনা যাবে। এসব বার্তায় ক্রিকেট স্কোর, শপিং ডিসকাউন্টসহ ব্যবহারকারীদের জন্য বিভিন্ন কোম্পানির ডেটা চার্জ কমানোর তথ্য পাওয়া যাবে।
প্রথম পর্যায়ে ভারতীয় ব্যবহারকারীদের জন্য ফেসবুক এ বিজ্ঞাপন সেবা ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
এই সেবার মাধ্যমে কোনো ব্যবহারকারী মোবাইলফোনের একটি নির্দিষ্ট বাটনে ক্লিক করলেই তা যে কোনো বিজ্ঞাপনদাতা ব্র্যান্ড প্রতিষ্ঠানের কাছে কলটি যাবে। কিছুক্ষণ পর ওই কোম্পানি থেকে ফিরতি কল আসবে।