খেলাধুলা ডেস্ক : বিশতম ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয় মোট ৩২টি দল। এর ম্যধ্যে গ্রুপ পর্ব ও নকআউট পর্বে কাটা পড়েছে ২৪টি দল। এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। আজ জার্মানি-ফ্রান্সের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে শেষ চারে উঠার লড়াই।
বিশ্বকাপে আটটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৩২টি দল অংশগ্রহণ করলেও গ্রুপ পর্বেই বাদ পরে ১৬টি দল। আট গ্রুপের শীর্ষ দুই দল করে মোট ১৬টি দল ওঠে শেষ আটে অর্থাৎ নকআউট পর্বে।
দ্বিতীয় রাউন্ডে ওঠা ১৬ দল নিয়ে ২৮ জুন শুরু হয় নকআউট পর্বের খেলা। ১ জুলাই বেলজিয়াম-যুক্তরাষ্ট্র ম্যাচের মধ্য দিয়ে শেষ হয় নকঅউট পর্বের খেলা। নকঅউট পর্বের লড়াইয়ে বাদ পড়ে আটটি দল।
আর এই আট দল নিয়েই আজ থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের লড়াই। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের জয়ী দল ওঠে যাবে শেষ চারে অর্থাৎ সেমি ফাইনালে।
আজ শুক্রবার কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ চারে উঠার লক্ষে মুখোমুখী হবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স। ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি।
একই দিনে অর্থাৎ ৪ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় শেষ চারে উঠার লক্ষে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। ব্রাজিলের ফরতালেজায় সেমি ফাইনালে উঠার লক্ষে মাঠে নামবে নেইমাররা।
কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে ৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় ফেভারিট আর্জেন্টিনা মুখোমুখি হবে বেলজিয়ামের। ব্রাজিলের ব্রাজেলিয়ায় অনুষ্ঠিত হবে মেসিদের বিপক্ষে বেলজিয়ামের ম্যাচটি।
একই দিন কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় নেদারল্যান্ড মাঠে নামবে কোষ্টারিকার বিপক্ষে। ব্রাজিলের সালভাদরে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ৫৬টি ম্যাচ। ১৩ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে এবারের আসর। তবে বিশ্বকাপ শেষ হওয়ার আগে আরো আটটি ম্যাচ দেখার সুযোগ পাবে ফুটবল প্রেমীরা।