• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানী থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, আটক ৪

Arrestঢাকা : রাজধানীর উত্তরা থেকে অপহৃত কলেজ ছাত্রী ফাতেমা আক্তারকে (১৯) উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোররাতে রাজধানীর মিরপুরের দক্ষিণ কাফরুলে অভিযান চালিয়ে ফাতেমাকে উদ্ধার ও অপহরণকারী সন্দেহে চারজনকে আটক করা হয়।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, অপহরণকারী রুম্মন, তার বাবা, ভাইসহ এক সহযোগীকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৬ নম্বর বাড়ির সামনে লিটন (৩০) নামের এক নিরাপত্তাকর্মীকে গুলি করে ও হবু স্বামীকে চাপাতি দিয়ে কুপিয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থী ফাতেমাকে একটি গাড়িতে তুলে অপহরণ করা হয়।

পরে নিরপত্তাকর্মী লিটন (৩২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে নিহত হন এবং ফাতেমার হবু স্বামী মাহফুজুল হক গুরুতর আহত হয়ে উত্তরার সেন্ট্রাল হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ