ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: অন্নবন্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান স্লোগানকে সামনে রেখে ৭ দিন ব্যাপী মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাড়ে ১১টার সময় উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে সাংবাদিক আব্দুল বারী আকন্দ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সর্দার, শ্রী কিশোরী বাবু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অলিউর রহমান নয়ন, জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ।
মৎস্য কর্মকর্তা ফরমালিনের ব্যবহার রোধ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন,আমাদের উপজেলায় কীটবক্স না থাকায় ফরমালিন পরীক্ষা করতে পারছিনা।