দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ভূল চিকিৎসায় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ জনতা ক্লিনিক ভাংচুর করেছে। রোববার দুপুরে দিনাজপুর শহরের নিমনগর বাসস্ট্যান্ড এলাকায় নিবেদিতা ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত শিশু জান্নাতুন (৪দিন) দিনাজপুর শহরের মির্জাপুর এলাকার মোঃ হোসেন’র কন্যা।
মৃত শিশুর স্বজনরা জানায়, গত ১ জুলাই নিবেদিতা ক্লিনিকে ডেলিভারি করানোর জন্য ভর্তি হন শহরের মির্জাপুর এলাকার মোঃ হোসেনের স্ত্রী মনিরা বেগম। মনিরা বেগম’র সিজার করে একটি কন্যা সন্তানের জন্ম দেন। শিশু জান্নাতুনকে রোববার দিবাগত রাতে একটি ইনজেকশন দিলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর পরেই ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা সটকে পড়ে।
এ ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ক্লিনিক ভাংচুর করে। খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।