• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডোমারে গনশিক্ষা মন্ত্রানালয়ের শিক্ষামন্ত্রীর নিদের্শ অমান্য!

nilphamari Mapআবু ফাত্তাহ্ কামাল, ডোমার(নীলফামারী): নীলফামারীর ডোমারে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রানালয়ের শিক্ষামন্ত্রীর নিদের্শ অমান্য করে স্বেচ্ছাচারী বদলী করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে শিক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে ।
জানা গেছে, ডোমার পৌরসভার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ০১/০৪/২০১২ ইং  প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনের ( নং- ৩৮.০০৮.০২২.০০.০০২.২০১১ তাং- ১৯  জুলাই ২০১১) ২ নং ধারা মোতাবেক  মন্ত্রী, সচিব ও  সভাপতি স্থায়ী কমিটি বরাবর প্রার্থী হিসাবে আবেদন দাখিল করেন প্রধান শিক্ষক গোলাম সারওয়ার। তৎকালিন সাংসদ  তার আবেদনের স্বপক্ষে ডিওলেটার প্রদান করেন । মন্ত্রী ও সচিব মহোদয় দু“বার  অধিদপ্তরের মাধ্যমে  বিষয়টি নিস্পত্তির জন্য নিদের্শ দেন । অবশেষে  গত  ১৯/০৬/১৪ ইং এক সরকারী আদেশে পদটি শুন্য হয় । তাৎক্ষনিক  ১৯/০৬/১৪ ইং বর্তমান প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রানালয়ের শিক্ষামন্ত্রী  পূর্বাপর ঘটনার  বিবরন দিয়ে প্রার্থী তার দাবীর স্বপক্ষে  শূন্যপদে বদলীর  আবেদন করলে  মন্ত্রী মহোদয় তার আবেদনের পরিপেক্ষিত বিবেচনা করে  গত ২৫/০৬/১৪ ইং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলফামারী কে বদলীর ব্যবস্থা নিতে নির্দেশ দেন । ইতিমধ্যে  উক্ত পদে বদলীর  জন্য প্রজ্ঞাপনের “জ”  অনুচ্ছেদ  অনুযায়ী অন্য একজন আবেদন করলে   গত ২৫/০৬/১৪ ইং উপজেলা শিক্ষা অফিসার তার বদলীর প্রস্তাব অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে চিঠি দেন । যেহেতু বদলীর সময়সীমা ৩০/০৬/১৪ ইং  শেষ হবে ॥ সেই সূত্রে দু“আবেদনকারীর আবেদন এক হলেও   আবেদনের পরিপেক্ষিত  বিবেচনা না নিয়ে , মন্ত্রী মহোদয়ের নিদের্শের তোয়াক্কা না করে প্রজ্ঞাপনের  একটি বিধিকে প্রাধান্য দিয়ে  অন্য একটি বিধিকে  অবজ্ঞা করে তার স্বপক্ষে  ২৯/০৬/১৪ ইং তারিখে বদলীর অনুমোদন করলে ৩০/০৬/১৪ ইং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এক অফিস আদেশে বিদ্যালয় বন্ধ থাকায় সরাসরি অফিসে  যোগদান করান ।উল্লেখ্য যে, যাকে উক্ত  শুন্যপদে  বদলী দেওয়া হলো  তিনি ২৭/০২/২০০২ইং  উক্ত বিদ্যালয়ে ঐ পদে পদে ছিলেন  এবং ০২/০২/২০০৫ ইং  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বদলীর প্রস্তাবে ০৫ /০২/২০০৫ইং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  তাকে বদলীর আদেশ দেন ।১০/১৫ দিনের ব্যবধানে তিনি আবার পৌরসভার প্রানকেন্দ্রে  আরেকটি বিদ্যালয়ে তদবির করে ফিরে আসেন ।দ্বিতীয়তঃ  আজ আবারোও তিনি প্রজ্ঞাপনের “জ”  অনুচ্ছেদের সুবিধা নিয়ে ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  বদলীর আদেশ পেলেন ।পাশাপাশি বিদ্যালয় দু‘টি হওয়ায় কি সুবিধার্থে  তিনি একটি পদ খালি রেখে অন্যটিতে যোগদান করছেন ।খালি রাখা পদটিই বা কি ভাবে পূর্ন হবে ।প্রজ্ঞাপনে তা ব্যাখা করেনি ।আবেদন কারী পৌরবাসী হয়েও তার অধিকার খর্ব হচ্ছে ।তাই একই প্রজ্ঞাপনের  ২ নং অনুচ্ছেদের আওতায়  আবেদনকারী দুই বছরের বেশী সময় আবেদন করে ভালো ফলাফলের আশায় ছিলেন । প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রানালয়ের শিক্ষামন্ত্রী  এবং সচিবের নিদের্শ অমান্য করছেন, শিক্ষকদের ধারনা ,বড় ধরনের আর্থিক সুবিধা নিয়ে বার বার একই শিক্ষককে আলোচ্য স্থানে বদলী করছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী জানান, আমি নতুন এসেছি, গোলাম সারোয়ার এর কোন আবেদনই পাইনি, আমরা প্রস্তাব করি , ডিপিও  অনুমতি দেয়, তারপর আমরা আদেশ জারি করি, মন্ত্রীর নিদের্শ হয়তো ডিপিও নিকট দিয়েছে , শুনেছি  ।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শহীদুল ইসলাম জানান,বদলী তো আমরা করি না, বদলীর আদেশ জারি করেন টি,ও সাহেব ।বাহিরে থেকে পৌরসভায় ভিতরে আসতে পারে না ।সরকারের আলাদা চিঠি আছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ